০১:২৬ পূর্বাহ্ন, বুধবার, ১০ জুন ২০২৬

ধুনটে বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত

বগুড়ার ধুনটে বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে দলীয় কার্যক্রম বিষয়ক এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। একই সঙ্গে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) নির্বাচনে পরিচালক পদে সংসদ সদস্য গোলাম মোহাম্মদ সিরাজের পুত্র আসিফ সিরাজ রব্বানীর নির্বাচিত হওয়া এবং আগামী ১১ জুন থেকে বিশ্বকাপ ফুটবল খেলা বড় পর্দায় (প্রজেক্টরের মাধ্যমে) উপভোগের সুযোগ করে দেওয়ায় দলীয় নেতাকর্মী ও ক্রীড়াপ্রেমীরা কৃতজ্ঞতা ও অভিনন্দন জানান।
সোমবার দুপুর ১২টায় ধুনট বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের দলীয় কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতির বক্তব্য দেন ধুনট পৌর বিএনপির সভাপতি ও জেলা বিএনপির নির্বাহী কমিটির সদস্য আলিমুদ্দিন হারুন মন্ডল। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন পৌর বিএনপির সিনিয়র সহ-সভাপতি ছানোয়ার হোসেন।
মতবিনিময় সভায় বক্তব্য রাখেন পৌর বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোখফিজুর রহমান বাচ্চু, ৪নং ওয়ার্ড বিএনপির সভাপতি শাহাদৎ হোসেন মিলু, ধুনট উপজেলা যুবদলের সভাপতি মোহাম্মদ আলী জন, পৌর যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আল আমিন, উপজেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক মনিবুর রহমান এবং উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মিশুক বাবু সম্রাট।
এ সময় উপস্থিত ছিলেন পৌর বিএনপির যুগ্ম সম্পাদক মুনজিল হোসেন, উপজেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি আবু মুছা, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মাহবুব-উল-হক রঞ্জু, পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব রাজু আহম্মেদ, পৌর ছাত্রদলের সদস্য সচিব শেখ জাকারিয়াসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

ধুনটে বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত

ধুনটে বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত

০৩:০২:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ জুন ২০২৬