বগুড়ার ধুনট উপজেলার সদর ইউনিয়নের বিলকাজুলী দক্ষিণপাড়া এলাকার ঝড়ে ক্ষতিগ্রস্ত আকরাম হোসেনকে সরকারি বরাদ্দের দুই বান্ডিল ঢেউটিন দিয়ে সহযোগিতা করেছেন সংসদ সদস্য আলহাজ্ব গোলাম মোহাম্মদ সিরাজ।
রবিবার দুপুর ২টার দিকে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ঢেউটিন বিতরণ করেন পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোখফিজুর রহমান বাচ্চু।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম মধু, সাংগঠনিক সম্পাদক মনিবুর রহমান, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আলম হাসান, স্বেচ্ছাসেবক দল নেতা রাসেল মাহমুদ, উপজেলা শ্রমিকদলের সাধারণ সম্পাদক আসাদুল ইসলাম, চৌকিবাড়ী ইউনিয়ন যুবদলের আহ্বায়ক জুয়েল রানা ও যুবদল নেতা টিটু।
১০:৪১ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
ধুনটে ঝড়ে ক্ষতিগ্রস্থ পরিবারের পাশে জিএম সিরাজ এমপি
-
Reporter Name - ০২:১৩:১৮ পূর্বাহ্ন, সোমবার, ২৫ মে ২০২৬
- 282
জনপ্রিয়










