০৩:৪৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬

ধুনটে ককটেল হামলার মামলায়যুবলীগ নেতা গ্রেফতার

বগুড়ার ধুনটে বিএনপির মিছিলে ককটেল হামলা, ব্যানারে অগ্নিসংযোগের অভিযোগে করা মামলায় সুলতান নাছিম (২৯) নামে যুবলীগের এক নেতাকে গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার দুপুর ১২টায় ধুনট থানা থেকে আদালতের মাধ্যমে তাকে বগুড়া জেলা কারাগারে পাঠানো হয়েছে। সুলতান নাছিম উপজেলার পেচিবাড়ি গ্রামের নজরুল ইসলামের ছেলে। সে উপজেলার চৌকিবাড়ি ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক। এরআগে রোববার রাতে তাকে নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়।

মামলা সূত্রে জানা যায়, ২০১৮ সালের ২১ ডিসেম্বর বিএনপির নেতাকর্মীরা শহরে বিক্ষোভ মিছিল শেষে পথসভা করতে থাকেন। এ সময় আওয়ামী লীগের নেতাকর্মীরা সংঘবদ্ধ হয়ে বিএনপির পথসভায় ককটেল হামলা ও  ব্যানারে অগ্নিসংযোগ করে উল্লাস করে তারা। এ ঘটনায় ২০২৪ সালের ১৭ অক্টোবর উপজেলা জাতীয়তাবাদি সামাজিক সাংস্কৃতিক সংস্থার (জাসাস) ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নুরুন-নবী তালুকদার বাদি হয়ে মামলা দায়ের করেন। ওই মামলায় আওয়ামী লীগের নেতাকর্মী ও ৬ শিক্ষক সহ ৮১ জনকে আসামি করা হয়েছে।

ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুল ইসলাম বলেন, এ মামলার অন্য আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

ধুনটে ককটেল হামলার মামলায়যুবলীগ নেতা গ্রেফতার

০৭:২৮:২৮ অপরাহ্ন, সোমবার, ৩০ মার্চ ২০২৬