০৩:৪৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬

ধুনটে পেট্রল পাম্পে ট্যাগ অফিসার নিয়োগ

জ্বালানি তেল বিক্রির তদারকি ও পর্যবেক্ষণ জোরদারের লক্ষ্যে বগুড়ার ধুনট উপজেলায় পেট্রল পাম্পগুলোতে ট্যাগ অফিসার নিয়োগ দিয়েছে উপজেলা প্রশাসন।

সোমবার ধুনট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আরিফ উল্লাহ নিজামী স্বাক্ষরিত এক পত্রে এ তথ্য জানানো হয়। জ্বালানি ব্যবস্থাপনা কার্যক্রম তদারকি ও সমন্বয়ের লক্ষ্যে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সিদ্ধান্ত অনুযায়ী এ নিয়োগ দেওয়া হয়েছে।

ইউএনও কার্যালয় সূত্রে জানা যায়, এ উপজেলায় ২টি ফিলিং স্টেশন রয়েছে। নিয়োগপ্রাপ্ত কর্মকর্তাদের মধ্যে মেসার্স ধুনট ফিলিং স্টেশনের দায়িত্বে রয়েছেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা আব্দুল্লাহ আল কাফী এবং মেসার্স সুলতান ফিলিং স্টেশনের দায়িত্বে আছেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আফতাব উদ্দিন।

নিয়োগপ্রাপ্ত কর্মকর্তারা ডিপো থেকে পাম্পগুলোতে কী পরিমাণ জ্বালানি তেল সরবরাহ হচ্ছে এবং তা যথাযথভাবে নির্ধারিত ফিলিং স্টেশনে পৌঁছাচ্ছে কি না, তা নিবিড়ভাবে তদারকি করবেন। সরকারের আশঙ্কা, কিছু ক্ষেত্রে জ্বালানি তেল ফিলিং স্টেশনে না গিয়ে অন্যত্র সরিয়ে ফেলা হচ্ছে।

ট্যাগ অফিসারদের দায়িত্বের মধ্যে রয়েছে ফিলিং স্টেশনগুলোর জ্বালানি তেলের মজুদ যাচাই, বিক্রয় কার্যক্রমে কোনো কৃত্রিম সংকট তৈরি করা হচ্ছে কি না তা পর্যবেক্ষণ এবং অবৈধভাবে তেল সরবরাহের বিষয়টি প্রশাসনকে নিয়মিত অবহিত করা।

এ ছাড়া, চালকের হেলমেট, ড্রাইভিং লাইসেন্স ও গাড়ির কাগজপত্র না থাকলে পাম্প থেকে তেল দেওয়া হচ্ছে না। জ্বালানি তেলের সংকট মোকাবিলায় নির্বাহী ম্যাজিস্ট্রেট ও পুলিশের যৌথ চেকপোস্ট বসিয়ে গাড়ির কাগজপত্র যাচাই করা হচ্ছে। এ ছাড়া প্রতিটি পাম্পে এসব নির্দেশনা সংবলিত ব্যানার টাঙিয়ে দেওয়া হয়েছে। সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণে কঠোর মনিটরিং করা হচ্ছে।

ধুনট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আরিফ উল্লাহ নিজামী বলেন, জ্বালানি তেলের বাজার স্থিতিশীল রাখা এবং অনিয়ম প্রতিরোধে এই উদ্যোগ নেওয়া হয়েছে। ট্যাগ অফিসারদের নিয়মিত ও কঠোর তদারকির মাধ্যমে গ্রাহক পর্যায়ে স্বাভাবিক জ্বালানি সরবরাহ নিশ্চিত করা হবে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

ধুনটে পেট্রল পাম্পে ট্যাগ অফিসার নিয়োগ

০৭:০২:০০ অপরাহ্ন, সোমবার, ৩০ মার্চ ২০২৬