বগুড়ায় অধ্যয়নরত ধুনট উপজেলার শিক্ষার্থীদের সংগঠন “ধুনট স্টুডেন্ট অ্যালায়েন্স ইন বগুড়া” এর কার্যনির্বাহী কমিটিতে মুশফিক হাসানকে সভাপতি ও রাতুল হাসানকে সাধারণ সম্পাদক করে নতুন কমিটি গঠন করা হয়েছে।
শুক্রবার বিকেল ৩টায় ধুনট স্টুডেন্ট অ্যালায়েন্স ইন বগুড়া এর দায়িত্বপ্রাপ্ত এ্যাডহক কমিটি সদস্য নাজমুল হাসান সাউথ, রাকিবুল হাসান রকি ও সাব্বির আহমেদ স্বাক্ষরিত এক পত্রে এ তথ্য নিশ্চিত করা হয়।
কার্যনির্বাহী কমিটির অন্যান্যরা হলেন আবদুল্লাহ হিস সাফি, নুসরাত জাহানকে সহসভাপতি, সাবরিনা মিম জ্যোতিকে যুগ্ম সম্পাদক, নাহিদ হাসান নিরবকে সাংগঠনিক সম্পাদক, মিকদাদ হককে দপ্তর সম্পাদক, আতিকুল ইসলাম আতিককে প্রচার সম্পাদক, রাফিন বাবুকে অর্থ সম্পাদক ও আরেফিন আহম্মেদ খালিদকে সদস্য করে এক বছর মেয়াদী ৭৩ সদস্য বিশিষ্ট্য পূণাঙ্গ নতুন কমিটি গঠন করা হয়।
জহুরুল মল্লিক 








