বগুড়ার ধুনট উপজেলায় বিএনপি মনোনীত প্রার্থী গোলাম মোঃ সিরাজের ধানের শীষ প্রতীকের বিজয় নিশ্চিত করতে বিএনপির উদ্যোগে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার সন্ধ্যায় ৪নং ওয়ার্ড বিএনপির আয়োজনে ধুনট সদর ইউনিয়নের মাটিকোড়া গ্রামে প্রয়াত বিএনপি নেতা নুরু মন্ডলের বাড়িতে এ উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।
উঠান বৈঠকে বিএনপি নেতা হাসেম মন্ডলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ধুনট উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম শাহীন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মুনজিল হোসেন, বিএনপি নেতা মোখফিজুর রহমান বাচ্চু ও ইউপি চেয়ারম্যান নুরুন্নবী আকন্দ।
সদর ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি শাহীন মাহমুদ ও যুবদল নেতা মাহমুদুল হাসান সুমনের সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন বিএনপি নেতা কুদ্দুস তালুকদার, আসাদুল ইসলাম, সেলমি রেজা, শফিকুল ইসলাম, জাহিদুল ইসলাম, মহিলা দল নেত্রী খাইরুন নাহার, উপজেলা সমবায় দলের সভাপতি কামরুল ইসলাম, জাসাস নেতা আলমগির হোসেন আলম, নুরুন্নবী তালুকদার, জাহাঙ্গীর আলম, রিকশা-ভ্যান ও অটো চালক দল নেতা ফিরোজ খান দুলাল, সামসুল হক বাদশাহ এবং যুবদল নেতা আসাদুল ইসলাম।
বাবুল ইসলাম 








