বগুড়ার ধুনট উপজেলা চৌকিবাড়ি ইউনিয়নের ৭নং ওয়ার্ড বিএনপি’র আয়োজনে আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-৫ আসনে ধানের শীষ মনোনীত প্রার্থী গোলাম মোঃ সিরাজকে বিজয়ের লক্ষ্যে নির্বাচনী মিছিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সন্ধ্যায় পাঁচথুপী বাজার হতে নির্বাচনী মিছিল বের হয়ে ৭নং ওয়ার্ডের বিভিন্ন গ্রাম প্রদক্ষিণ করে। এরপর ওয়ার্ড বিএনপির নির্বাচনী কার্যালয়ে সংক্ষিপ্ত সমাবেশে আলোচনা সভায় ৭নং ওযার্ড বিএনপির সভাপতি আব্দুস সালামের সভাপতিত্বে নির্বাচনী সভায় বক্তব্য রাখের চৌকিবাড়ি ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক বদিউজ্জামান মিলটন, বিএনপি নেতা ফিরোজ আহম্মেদ, মুকুল হোসেন, আব্দুল মজিদ, রমজান আলী ও চৌকিবাড়ি ইউনিয়র যুবদলের আহ্বায়ক জুয়ের রানা।
বাবুল ইসলাম 








