বগুড়ার ধুনট উপজেলা চৌকিবাড়ি ইউনিয়নের ৯নং ওয়ার্ড বিএনপি’র আয়োজনে আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-৫ আসনে ধানের শীষ মনোনীত প্রার্থী গোলাম মোঃ সিরাজকে বিজয়ের লক্ষ্যে নির্বাচনী মিছিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার বিকেল ৫টায় যুগীগাঁতী বাজার হতে নির্বাচনী মিছিল বের হয়ে ৯নং ওয়ার্ডের বিভিন্ন গ্রাম প্রদক্ষিণ করে। এরপর যুগীগাঁতী বাজারে ওয়ার্ড বিএনপির নির্বাচনী কার্যালয়ে সংক্ষিপ্ত সমাবেশে আলোচনা সভায় ৯নং ওযার্ড বিএনপির সভাপতি আলতাফ হোসনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন রাখেন ধুনট উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আপেল মাহমুদ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা যুবদলের সাবেক সদস্য সুমন খন্দকার।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আতিকুর রহমান শিতল, যুবদল নেতা এরশাদ আলী, জাসাস নেতা নুরুন্নবী, বিএনপি নেতা লিটন শেখ, নজরুল ইসলাম, আবু হুরায়রা ও কুষা মল্লিক প্রমুখ।
বাবুল ইসলাম 








