বগুড়ার ধুনট উপজেলায় দারিদ্র বিমোচনের লক্ষ্যে ব্যাপক প্রযুক্তি নির্ভর সমন্বিত সম্পদ ব্যবস্থাপনা (ইম্প্যাক্ট) শীর্ষক প্রকল্পের আওতায় বায়োগ্যাস প্লান্ট স্থাপন বিষয়ক প্রশক্ষিণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুর ১২টায় উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে পাঁচথুপি ব্যায়োগ্যাস পল্লীতে দিনব্যাপী এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
এ উপলক্ষ্যে বগুড়া যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক তোছাদ্দেক হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন যুব ও ক্রীড়া মন্ত্রনালয়ের যুগ্মসচিব লিয়াকত আলী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন যুব উন্নয়ন অধিদপ্তরের ইমপ্যাক্ট প্রকল্পের পরিচালক একেএম মজিজুল ইসলাম।
সভায় আরো বক্তব্য রাখেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আফতাব উদ্দিন, সমন্বিত গ্রাম উন্নয়ন সংস্থার চেয়ারম্যান শরিফুল ইসলাম খোকন, সফল উদ্যোক্তা আনোয়ার হোসেন, সিরাজুল ইসলাম, সরোয়ার হোসেন।
বাবুল ইসলাম 









