বগুড়া জেলা বিএনপির সাবেক আহবায়ক ও সাবেক সংসদ সদস্য আলহাজ্ব গোলাম মোহাম্মাদ সিরাজ বলেছেন, সব ধরণের দুর্যোগ মোকাবেলায় বিএনপি জনগণের পাশে থাকবে। বিএনপি সরকার বা বিরোধী দল যে অবস্থানেই থাকেন সব সময় জনতার পাশে থাকেন। আগামীতেও সর্বশক্তি দিয়ে জনগণের পাশে থাকবেন। বিএনপি জনগণের দল। বিএনপির শক্তির উৎস একমাত্র জনগণ। বিগত দিনেও তারা জনগণের দাবিকে সামনে রেখে আন্দোলন করেছেন, সংগ্রাম করেছেন। দলের হাজারো নেতাকর্মী জীবন দিয়েছেন, রক্ত দিয়েছেন। তবুও জনগণকে ছেড়ে যাননি। আবার জনগণও কোনদিন বিএনপিকে ছেড়ে যায়নি।
তিনি বলেন, দেশের সবচেয়ে বড় ব্যাধি হচ্ছে- লুটপাট, দুর্নীতি। এই মহামারির জন্য বিগত ফ্যাসিবাদ আমলে উন্নয়নের নামে হরিলুট হয়েছে। যার কারণে যেখানে যে প্রকল্প নেওয়া হয়েছিল সেখানেই অতি নি¤œ মানের কাজ হয়েছে। যার ভোগান্তি পোহাতে হচ্ছে সাধারণ মানুষকে। তবে আগামী নির্বাচনে যদি জনরায় বিএনপির পক্ষে আসে তাহলে এই লুটপাট বন্ধ করে উন্নয়নকে উন্নয়নের ধারায় নিয়ে যাওয়া হবে। শুক্রবার সকাল ১০টায় বগুড়ার ধুনট উপজেলায় শহড়াবাড়ি যমুনা নদীর ভাঙন এলাকা পরিদর্শনকালে তিনি এ সব কথা বলেন।
এসময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির নির্বাহী কমিটির সদস্য আসিফ সিরাজ রব্বানী, ইউপি চেয়ারম্যান বেলাল হোসেন বাবু, জাকির হোসেন জুয়েল, বিএনপির নেতা রফিকুল ইসলাম শাহীন, আকতার আলম সেলিম, মোখফিজুর রহমান বাচ্চু, এ্যাড. রেজানুর রহমান ঠান্ডু, জাহাঙ্গীর আলম, আব্দুল কাইয়ুম টগর, আতাউর রহমান পলাশ, শফিকুল ইসলাম, হাসেন আলী, মাহমুদুল হাসান, আব্দুল হান্নান, ইকবাল হোসেন, মোন্নাফ হোসেন, নাদু মিয়া, যুবদল নেতা রাশেদুজ্জামান উজ্জল, সুমন খন্দকার, মনিবুর রহমান, মাহমুদুল হাসান সুমন, জাহিদুল ইসলাম মধু, জুয়েল রানা, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আলফিজুর স্বপন, সদস্য সচিব মাহবুবু-উল-হক রনজু, যুগ্ম আহ্বায়ক আশিক মাহমুদ, উপজেলা শ্রমিকদলের সাধারণ সম্পাদক আশাদুল ইসলাম, ছাত্রদল নেতা আলম হাসান, মিশুক বাবু সম্রাট, রাসেল মাহমুদ, অপূর্ব ও ধুনট সরকারি ডিগ্রী কলেজ ছাত্রদলের সভাপতি মিলন মিয়া।
বাবুল ইসলাম 









