০৩:৪৬ পূর্বাহ্ন, বুধবার, ১০ জুন ২০২৬

মিয়ানমার ১ লাখ ৮০ হাজার রোহিঙ্গাকে ফিরিয়ে নিতে রাজি, প্রথম ধাপে প্রত্যাবর্তন শুরু

বাংলাদেশে আশ্রয় নেওয়া ৮ লাখ রোহিঙ্গার মধ্যে প্রথম ধাপে ১ লাখ ৮০ হাজার রোহিঙ্গাকে মিয়ানমারে ফেরত পাঠাতে রাজি হয়েছে মিয়ানমার।

শুক্রবার (৪ এপ্রিল) সন্ধ্যায় প্রধান উপদেষ্টা কার্যালয়ের প্রেস উইং থেকে পাঠানো এক বার্তায় এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, মিয়ানমার কর্তৃপক্ষ বাংলাদেশকে নিশ্চিত করেছে যে, তারা ৮ লাখ রোহিঙ্গার মধ্যে ১ লাখ ৮০ হাজার রোহিঙ্গাকে প্রত্যাবর্তনের জন্য যোগ্য হিসেবে চিহ্নিত করেছে।

বাংলাদেশ সরকারের পক্ষ থেকে ২০১৮-২০ সালের মধ্যে ছয় ধাপে রোহিঙ্গাদের মূল তালিকা মিয়ানমারের কাছে পাঠানো হয়েছিল। তবে এখনো ৭০ হাজার রোহিঙ্গার ছবি ও নাম যাচাই-বাছাইয়ের জন্য অপেক্ষায় রয়েছে।

এই ঘোষণাটি মিয়ানমার কর্তৃপক্ষ এবং বাংলাদেশের প্রতিনিধির মধ্যে ব্যাংককে অনুষ্ঠিত ৬ষ্ঠ বিমস্টেক শীর্ষ সম্মেলনের ফাঁকে এক বৈঠকে জানানো হয়। এটি রোহিঙ্গা প্রত্যাবর্তন প্রক্রিয়ার একটি বড় পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।

মিয়ানমার কর্তৃপক্ষ নিশ্চিত করেছে যে, মূল তালিকায় থাকা বাকি ৫ লাখ ৫০ হাজার রোহিঙ্গার যাচাই-বাছাই দ্রুততার সঙ্গে শেষ করা হবে। বৈঠকে বাংলাদেশের প্রধান উপদেষ্টা প্রতিনিধি মিয়ানমারের ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের প্রতি সমবেদনা জানান এবং দুর্গতদের জন্য আরও মানবিক সহায়তা পাঠানোর জন্য বাংলাদেশের প্রস্তুতির কথা জানান।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

ধুনটে বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত

মিয়ানমার ১ লাখ ৮০ হাজার রোহিঙ্গাকে ফিরিয়ে নিতে রাজি, প্রথম ধাপে প্রত্যাবর্তন শুরু

১১:০৭:০৮ অপরাহ্ন, শুক্রবার, ৪ এপ্রিল ২০২৫