০৩:৪৭ পূর্বাহ্ন, বুধবার, ১০ জুন ২০২৬

কুড়িগ্রাম অর্থনৈতিক অঞ্চলে বিনিয়োগে আগ্রহ প্রকাশ করেছে ভুটানি উদ্যোক্তারা

কুড়িগ্রামে একটি অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠিত হলে সেখানে বিনিয়োগ করার জন্য আগ্রহী ভুটানের উদ্যোক্তারা। তারা ফল প্রক্রিয়াজাতকরণ ও অন্যান্য শিল্প প্রতিষ্ঠানে বিনিয়োগ করতে চান এবং উৎপাদিত পণ্যগুলো বিভিন্ন দেশে রপ্তানি করার পরিকল্পনা করছেন।

শুক্রবার (৪ এপ্রিল) ব্যাংককে অনুষ্ঠিত বিমসটেক সম্মেলনের সাইডলাইনে বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করেছেন ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগে। বৈঠকে তিনি এই আগ্রহের কথা জানান।

প্রধান উপদেষ্টা ড. ইউনূসের ডেপুটি প্রেস সেক্রেটারি আবুল কালাম আজাদ মজুমদার জানিয়েছেন, বৈঠকে দুই দেশের মধ্যে বাণিজ্য ও সংযোগ বৃদ্ধির বিষয়েও আলোচনা হয়। এছাড়া, ভুটানের প্রধানমন্ত্রী বাংলাদেশের কুড়িগ্রাম জেলার উত্তরে ভুটানকে বরাদ্দকৃত বিশেষ অর্থনৈতিক অঞ্চলের অগ্রগতি সম্পর্কে জানতে চান।

এসময়, প্রধান উপদেষ্টা ভুটানের প্রধানমন্ত্রীকে আগামী সপ্তাহে ঢাকায় অনুষ্ঠিতব্য একটি বিনিয়োগ সম্মেলনে ভুটানি বিনিয়োগকারীদের প্রতিনিধি দল পাঠানোর জন্য আমন্ত্রণ জানান।

ভুটানের প্রধানমন্ত্রী আরও জানান, তারা এই অর্থনৈতিক অঞ্চলে ফল প্রক্রিয়াজাতকরণ ও অন্যান্য কারখানায় বিনিয়োগ করতে চান এবং উৎপাদিত পণ্য আঞ্চলিক বাজারে রপ্তানি করবেন। তিনি বাংলাদেশের কাছে একটি নির্দিষ্ট ফাইবার অপটিক্যাল ক্যাবল ইন্টারনেট সংযোগের অনুরোধ করেন, যাতে দুটি দেশের মধ্যে যোগাযোগ আরও শক্তিশালী হয়।

ড. ইউনূস ভুটানের শিক্ষার্থীদের বিশেষ করে মেডিকেল স্কুল স্নাতকদের জন্য বাংলাদেশে আরও শিক্ষা সুযোগ প্রদান করতে আগ্রহ প্রকাশ করেন।

ভুটানের প্রধানমন্ত্রী অধ্যাপক ড. ইউনূসকে বিমসটেকের চেয়ারম্যান পদ গ্রহণের জন্য অভিনন্দন জানান এবং তাঁর নেতৃত্বে এই আঞ্চলিক জোটে নতুন গতি আসবে বলে আশাবাদ ব্যক্ত করেন। বৈঠকে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন, এসডিজি সমন্বয়কারী লামিয়া মোর্শেদ এবং পররাষ্ট্র সচিব জসিম উদ্দিন উপস্থিত ছিলেন।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

ধুনটে বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত

কুড়িগ্রাম অর্থনৈতিক অঞ্চলে বিনিয়োগে আগ্রহ প্রকাশ করেছে ভুটানি উদ্যোক্তারা

১০:৪৩:১৫ অপরাহ্ন, শুক্রবার, ৪ এপ্রিল ২০২৫