বগুড়া-৫ আসনের জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব গোলাম মোহাম্মদ সিরাজ বলেছেন, বর্তমান সরকার শিক্ষা খাতে উন্নয়ন মূলক কর্মসূচি বাস্তবায়ন করছে। ১৮০ দিনের কর্মপরিকল্পনার আওতায় ২২টি কার্যক্রম হাতে নিয়েছে। শিক্ষার্থীদের ড্রেস প্রদান, সাংস্কৃতিক কার্যক্রম জোরদারসহ নানা উদ্যোগ নিয়েছে। তিনি আরো বলেন, শিক্ষার মান উন্নয়নে সহশিক্ষা কার্যক্রম যেমন গার্লস গাইড ও স্কাউট কার্যক্রম প্রতিটি প্রতিষ্ঠানে চালু করার উদ্যোগ নেওয়া হচ্ছে। এসব কার্যক্রম শিক্ষার্থীদের শৃঙ্খলা, নেতৃত্ব ও সামাজিক দায়িত্ববোধ গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এজন্য শিক্ষক, প্রশাসন, অভিভাবক সবাইকে একসাথে কাজ করতে হবে। শনিবার দুপুর ২টায় বগুড়ার ধুনট সরকারি ডিগ্রী কলেজ চত্বরে অত্র কলেজের এইচএসসি ব্যাচের বিদায়ী শিক্ষার্থীদের আয়োজনে বিদায়, দোয়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানে সভাপতির বক্তব্য রাখেন ধুনট সরকারি ডিগ্রী কলেজের অধ্যক্ষ প্রফেসর এ.কে.এম, ছোলায়মান হোসন।
ধুনট সরকারি ডিগ্রী কলেজের প্রভাষক কুদরত কামেনী ও অত্র কলেজ শাখা ছাত্রদলের সভাপতি মিলন মিয়ার সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যর মধ্যে বক্তব্য রাখেন কাজিপুর সরকারি মুনসুর আলী কলেজের অধ্যক্ষ প্রফেসর রেজাউল করিম, কাহালু সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. আজম আলী খান, শেরপুর সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর রেজাউল করিম প্রধান, ধুনট মহিলা কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) হায়দার আলী হিন্দোল, ধুনট সরকারি কলেজের প্রভাষক এম.এম. মামুনার রশিদ, আসাদুজ্জামান, ধুনট সরকারি কলেজ শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক শাকিল হোসেন, শিক্ষার্থী রিয়াজুল জান্নাহ রিফাত, উম্মে মারিয়া ও আরমান ইসলাম।
স্টাফ রিপোর্টার 









