০২:২৫ পূর্বাহ্ন, সোমবার, ১৩ এপ্রিল ২০২৬

ধুনটে ইয়াবাসহ বিদ্যালয়ের নৈশ প্রহরী গ্রেফতার

বগুড়ার ধুনট উপজেলায় মাদকবিরোধী অভিযান চালিয়ে আব্দুল লতিফ ওরফে বিরেন সেখ (৪৭) নামে এক সরকারি কর্মচারীকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় তার কাছ থেকে ১৩ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়।

রোববার (১২ এপ্রিল) দুপুর ১টায় ধুনট থানা থেকে আদালতের মাধ্যমে তাকে বগুড়া জেলা কারাগারে পাঠানো হয়েছে। বিরেন সেখ উপজেলার মথুরাপুর ইউনিয়নের কুড়িগাতী গ্রামের মোলা বক্সের ছেলে। তিনি কুড়িগাতী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দপ্তরী-কাম-নৈশ প্রহরী পদে কর্মরত।

এর আগে শনিবার রাতে একই এলাকার রানডিলা গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়। তিনি একাধিক মাদক মামলার আসামি।

মামলা ও স্থানীয় সূত্রে জানা যায়, বিরেন সেখ এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী। দীর্ঘদিন ধরে তিনি বিভিন্ন এলাকায় ঘুরে কৌশলে মাদকসেবীদের কাছে মাদকদ্রব্য বিক্রি করে আসছিলেন। অনেক সময় মোবাইল ফোনে যোগাযোগ করে ক্রেতাদের কাছে মাদক পৌঁছে দিতেন।

এরই ধারাবাহিকতায় শনিবার রাতে রানডিলা গ্রামের রাস্তায় দাঁড়িয়ে ইয়াবা ট্যাবলেট বিক্রির সময় পুলিশ তাকে গ্রেফতার করে। এ ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুল ইসলাম বলেন, মাদকবিরোধী বিশেষ অভিযানের অংশ হিসেবে ইয়াবা ট্যাবলেটসহ একজনকে গ্রেফতার করে কারাগারে পাঠানো হয়েছে। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

ধুনটে সাজাপ্রাপ্ত হওয়ায় শিক্ষককে চাকরি থেকে সাময়িক বরখাস্ত

ধুনটে ইয়াবাসহ বিদ্যালয়ের নৈশ প্রহরী গ্রেফতার

০৮:২৮:০০ অপরাহ্ন, রবিবার, ১২ এপ্রিল ২০২৬