বগুড়ার ধুনট উপজেলায় প্রণোদনা কর্মসূচর আওতায় উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ২ হাজার ৪ শত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষক ও কৃষাণীদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে। প্রণোদনা মধ্যে ছিলো এয়ার ফ্লো মেশিন, পাট, তিল ও উফসী আউস ধান বীজ এবং রাসায়নিক সার।
বৃহস্পতিবার দুপুর ২টায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে কৃষি অফিস চত্বরে বীজ ও সার বিতরণের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন জাতীয় সংসদ সদস্য গোলাম মোহাম্মদ সিরাজ। সভাপতির বক্তব্য রাখেন ধুনট উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফ উল্লাহ নিজামী।
ধুনট উপজেলা কৃষি কর্মকর্তা ছামিদুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যর মধ্যে বক্তব্য রাখেন উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডা. রেহানা খাতুন, পৌর বিএনপির সভাপতি আলিমুদ্দিন হারুন মন্ডল। এসময় উপস্থিত ছিলেন বিএনপি নেতা রফিকুল ইসলাম শাহীন, ছানোয়ার হোসেন, আকতার আলম সেলিম, মোখফিজুর রহমান বাচ্চু, এ্যাড. রেজানুর ইসলাম খান।
উল্লেখ্য, ২ হাজার ১শত জনকে জনপ্রতি ৫ কেজি ধান বীজ, ১০ কেজি ডিএপি, ১০ কেজি এমওপি, ২শত ৫০জনকে জনপ্রতি ১ কেজি পাট বীজ, ৫ কেজি ডিএপি ও ৫ কেজি এমওপি, ৫০জনকে জনপ্রতি ১ কেজি তিল বীজ, ১০ কেজি ডিএপি ও ৫ কেজি এমওপি রাসায়নিক সার এবং ৫জনকে জনপ্রতি একটি করে এয়ার ফ্লো মেশিন প্রদান করা হবে।
স্টাফ রিপোর্টার 








