বগুড়ার ধুনটে নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আরিফ উল্লাহ নিজামীকে ফুল দিয়ে বরণ করেছেন বাংলাদেশ পূজা উদ্যাপন ফ্রন্ট, ধুনট উপজেলা ও পৌর শাখার নেতৃবৃন্দ।
সোমবার সকাল সাড়ে ১১টায় উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে এ বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
বরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ পূজা উদ্যাপন ফ্রন্ট, ধুনট উপজেলা শাখার আহ্বায়ক প্রতেন চন্দ্র সরকার, সদস্য সচিব ভাদু হাওলাদার, যুগ্ম আহ্বায়ক নরেশ চন্দ্র হাওলাদার ও গোপাল রায়। এছাড়া পূজা উদ্যাপন ফ্রন্ট পৌর শাখার আহ্বায়ক প্রকাশ চন্দ্র সরকার এবং সদস্য সুবল চন্দ্র দাস উপস্থিত ছিলেন।
জহুরুল মল্লিক 












