পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর চেয়ারম্যান ও বর্তমান প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের নির্দেশনায় বগুড়ার ধুনট উপজেলায় অসচ্ছল মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে।
শুক্রবার বিকেল ৩টায় মথুরাপুর ইউনিয়নের ১নং ওয়ার্ডের অলোয়া গ্রামে মথুরাপুর ইউনিয়ন ছাত্রদলের সভাপতি পদপ্রার্থী সোহানুর রহমান সোহানের উদ্যোগে ১০টি অসচ্ছল পরিবারের মাঝে এসব ঈদ সামগ্রী বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন ধুনট উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক গোকুল মোহন্ত এবং মথুরাপুর ইউনিয়ন ছাত্রদলের নেতা ভিপি প্রিন্স মারুফসহ স্থানীয় নেতাকর্মীরা।
মানবিক এই উদ্যোগকে এলাকাবাসী স্বাগত জানিয়েছেন এবং এ ধরনের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে আয়োজকরা আশাবাদ ব্যক্ত করেন।
স্টাফ রিপোর্টার 








