বগুড়ার ধুনট উপজেলা উন্নয়ন পরিষদের নতুন কমিটিতে জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক নুরে আলম সিদ্দিকী রিগ্যানকে সভাপতি ও ধুনট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাংবাদিক আমিনুল ইসলাম শ্রাবণকে সাধারণ সম্পাদক করা হয়েছে।
মঙ্গলবার বিকেলে ধুনট শহরের ফ্রেন্ডস ক্যাফেতে ধুনট উপজেলা উন্নয়ন পরিষদের আয়োজনে একটি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সাবেক ছাত্রনেতা শামীম আহসান সভায় সভাপতিত্বে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন ধুনট প্রেসক্লাবের সভাপতি রফিকুল আলম। এ সময় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ সভায় অংশগ্রহণ করেন এবং তাদের মতামত প্রদান করেন।
মতবিনিময় শেষে সকলের মতামতের ভিত্তিতে সংগঠনের কার্যক্রম পরিচালনার জন্য একটি কমিটি গঠন করা হয়। কমিটির অন্যরা হলেন সিনিয়র সহসভাপতি ডা. সাইদুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক রাসেল মাহমুদ, সাংগঠনিক সম্পাদক আলমগীর হোসেন, সহসাংগঠনিক সম্পাদক আশিক আহমেদ, দপ্তর সম্পাদক আদনান শরীফ, সহ দপ্তর সম্পাদক মিলন মিয়া, প্রচার সম্পাদক হাকিমুজ্জামান পরাগ, সহ প্রচার সম্পাদক কামরুজ্জামান, আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট খন্দকার সুলতান আহমেদ, অর্থ সম্পাদক ইবনে নাহিদ রেজা, সহ অর্থ সম্পাদক আশাদুল ইসলাম, সদস্য আরিফুল ইসলাম, আশাদুল আসলাম আসাদ, একে মিনু, শাহাদৎ হোসেন, আতিকুর রহমান আতিক, জাকারিয়া, মিথুন ইসলাম, রায়হান বাপ্পি ও গোলাম রব্বানী।
বাবুল ইসলাম 








