বগুড়ার দুপচাঁচিয়া উপজেলার গোবিন্দপুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের বাবুর বাগান–ফুটানিগঞ্জ সড়কে ৭৫ লাখ টাকা ব্যয়ে ১ কিলোমিটার কার্পেটিং সড়ক নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার সকালে সড়কের কার্পেটিং নির্মাণ কাজের উদ্বোধন করেন প্রধান অতিথি জাতীয় সংসদ সদস্য আব্দুল মহিত তালুকদার।
স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি), দুপচাঁচিয়ার তত্ত্বাবধানে প্রকল্পটি বাস্তবায়ন করা হচ্ছে। সড়ক নির্মাণ কাজের ঠিকাদারি প্রতিষ্ঠান হিসেবে দায়িত্ব পালন করছে এজ ভিউ লিমিটেড, ধুনট, বগুড়া।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এজ ভিউ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মিজানুর রহমানের বাবা আলহাজ্ব আব্দুস সামাদ মিয়া, প্রতিষ্ঠানের চেয়ারম্যান এস এম নেভাউজ্জামান লিমন, ধুনট পৌর বিএনপির সাধারণ সম্পাদক মাহবুব হোসেন চঞ্চল, গোবিন্দপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ সাখাওয়াত হোসেন মল্লিক, ধুনট উপজেলা যুবদল নেতা রফিকুল ইসলাম রফিক, বগুড়া জেলা ছাত্রদলের সহ-সভাপতি আসাদুল ইসলাম আসাদ, ধুনট পৌর ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক শাহাদত হোসেনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
স্টাফ রিপোর্টার 














