জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া–৫ (শেরপুর–ধুনট) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী আলহাজ্ব গোলাম মোঃ সিরাজ নির্বাচিত হওয়ায় ধুনটে এক নৈশভোজের আয়োজন করা হয়েছে। শুক্রবার রাত ১০টায় ধুনট পৌর যুবদলের আহ্বায়ক আবু তালহা শামীম খানের উদ্যোগে এ নৈশভোজ অনুষ্ঠিত হয়।
পূর্ব ভরনশাহী গ্রামে মরহুম শফিকুল ইসলাম খানের বাড়িতে আয়োজিত অনুষ্ঠানে পৌর যুবদল, ছাত্রদল ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পৌর যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক প্রকৌশলী আল আমিন হোসেন; ৩নং ওয়ার্ড যুবদলের আহ্বায়ক টি. এম. নূর আলম লিখন; সিনিয়র যুগ্ম আহ্বায়ক তারিকুল ইসলাম; ৬নং ওয়ার্ড যুবদলের আহ্বায়ক আশিক খান; ২নং ওয়ার্ড যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক সোহেল রানা; ৫নং ওয়ার্ড যুবদলের আহ্বায়ক বাবু; সিনিয়র যুগ্ম আহ্বায়ক কবির হোসেন; যুবদল নেতা পরাগ হোসেন, শরিফুল ইসলাম; ৩নং ওয়ার্ড যুবদল নেতা আলামিন হোসেন, আব্দুর রাজ্জাক, রাজু, জাকারিয়া ও শামীম।
ধুনট পৌর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক জাকারিয়া আহম্মেদ, সোহাগ বাবু, ওমর হাওলাদার, চন্দন হাওলাদারসহ ছাত্রদল নেতা ইমন, নাফিস, মুশফিক, রিয়াদ, হৃদয়, নিয়ামুল, আশরাফুল, শান্ত, সানি ও জিহাদ উপস্থিত ছিলেন। এছাড়াও ধুনট সরকারি কলেজ শাখা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক আরিফুল ইসলাম, শ্রমিকদল নেতা সানোয়ার হোসেন প্রামাণিক, রফিকুল ইসলাম, আব্দুস সালামসহ ধুনট বাজারের বিশিষ্ট ব্যবসায়ী ও বিভিন্ন ওয়ার্ড থেকে আগত নেতাকর্মীরা অংশ নেন।
নৈশভোজে নেতাকর্মীরা নবনির্বাচিত সংসদ সদস্য গোলাম মোঃ সিরাজের সুস্বাস্থ্য ও সফলতা কামনা করেন।
স্টাফ রিপোর্টার 












