বগুড়ার ধুনট উপজেলায় উপজেলা ও পৌর ছাত্রদলের নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। উপজেলা ছাত্রদলের আহ্বায়ক হিসেবে আলম হাসান ও সদস্য সচিব হিসেবে মিশুক বাবু সম্রাটকে দায়িত্ব দিয়ে ৯১ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।
এছাড়া পৌর ছাত্রদলের আহ্বায়ক হিসেবে আবু কাউসার মিনু ও সদস্য সচিব হিসেবে শেখ মো. জাকারিয়াকে দায়িত্ব দিয়ে ২১ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়।
বুধবার সকাল ১১টায় জেলা ছাত্রদলের সভাপতি হাবিবুর রশিদ সন্ধান ও সাধারণ সম্পাদক এম আর হাসান পলাশের স্বাক্ষরিত এক পত্রে এ তথ্য নিশ্চিত করা হয়।
উপজেলা কমিটিতে আশিকুল কবির তালুকদার স্বরণকে সিনিয়র যুগ্ম আহ্বায়ক এবং জিন্নাহুর রহমান রাকিব, রবিউল ইসলাম রতন ও আল-মামুনকে যুগ্ম আহ্বায়ক করা হয়েছে। অপরদিকে পৌর কমিটিতে শাহাদৎ হোসেনকে সিনিয়র যুগ্ম আহ্বায়ক এবং আমিনুল ইসলাম মিশনকে যুগ্ম আহ্বায়ক করা হয়।
নতুন কমিটির দায়িত্বপ্রাপ্ত নেতৃবৃন্দকে আগামী ১৫ দিনের মধ্যে সকল ইউনিয়ন ও ওয়ার্ড কমিটি গঠনের নির্দেশ প্রদান করা হয়েছে।
বাবুল ইসলাম 











