০৪:২০ পূর্বাহ্ন, সোমবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৬

ধুনটে শিশু ধর্ষণ মামলায় শিক্ষার্থী গ্রেফতার

বগুড়ার ধুনট উপজেলায় বরই খাওয়ানোর কথা বলে বাড়ির পাশে কলা বাগানে নিয়ে ছয় বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে করা মামলায় এক শিক্ষার্থীকে (১৬) গ্রেফতার করেছে পুলিশ।

রোববার  বিকেল ৪টায় ধুনট থানা থেকে বগুড়া আদালতের মাধ্যমে তাকে যশোরের পুলেরহাট শিশু উন্নয়ন কেন্দ্রে পাঠানো হয়েছে। কিশোর আসামি উপজেলার চিকাশি ইউনিয়নের ভালুকাতলা গ্রামের সোবেল প্রামানিকের ছেলে এবং স্থানীয় জোড়শিমুল উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী। এরআগে শনিবার রাত সাড়ে ৩টার দিকে উপজেলার হটিয়ারপাড়া গ্রামে এক আত্মীয়র বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।  

মামলা ও স্থানীয় সূত্রে জানা যায়, ভালুকাতলা গ্রামের অভিযুক্ত কিশোর ও ভুক্তভোগী শিশুর বাড়ি পাশাপাশি। ওই কিশোর ২৭ জানুয়ারী বিকেল ৫টায় শিশুটিকে কৌশলে বাড়ির পাশে কলা বাগানের ভেতর নিয়ে ধর্ষণ করে। এসময় অতিরিক্ত রক্তক্ষরণে শিশুটি অসুস্থ হয়ে পড়ে। তখন অবস্থা বেগতিক ভেবে ওই কিশোর কলা বাগানের ভেতর শিশুটিকে ফেলে রেখে কৌশলে সটকে পড়ে। পরে শিশুটির পরিবারের লোকজন এ বিষয়টি টের পেয়ে প্রথমে স্থানীয় একটি ক্লিনিকে প্রাথমিক চিকিৎসা করান। তবে শিশুটির অবস্থার অবণতি হলে তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা করানো হয়। এ ঘটনায় ৩০ জানুয়ারী ওই শিশুর বাবা বাদি হয়ে অভিযুক্ত কিশোরের বিরুদ্ধে ধুনট থানায় মামলা দায়ের করেন।  

মামলার তদন্তকারী কর্মকর্তা ধুনট থানার এসআই মুনজুর মোর্শেদ মন্ডল বলেন, মামলাটি সর্বোচ্চ গুরত্ব সহকারে অধিকতর তদন্ত করা হচ্ছে।  

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয়

ধুনটে শিশু ধর্ষণ মামলায় শিক্ষার্থী গ্রেফতার

ধুনটে শিশু ধর্ষণ মামলায় শিক্ষার্থী গ্রেফতার

০৭:২১:৩১ অপরাহ্ন, রবিবার, ৮ ফেব্রুয়ারী ২০২৬