বগুড়ার ধুনট উপজেলায় বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের উদ্যোগে সংগঠনটির ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার সকাল ১১টায় ধুনট কেন্দ্রীয় শহীদ মিনার চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র্যালি শেষে একই স্থানে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
ধুনট উপজেলা ছাত্রশিবিরের সভাপতি সজিব আহম্মেদের সভাপতিত্বে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া–৫ আসন (ধুনট–শেরপুর) থেকে জামায়াতে ইসলামীর দাড়িপাল্লা প্রতীকের মনোনীত প্রার্থী আলহাজ্ব দবিবুর রহমান।
ধুনট উপজেলা ছাত্রশিবিরের সাধারণ সম্পাদক আহসান হাবিবের সঞ্চালনায় আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন বগুড়া জেলা ছাত্রশিবির (পূর্ব অঞ্চল) এর সভাপতি জোবায়ের আহম্মেদ নাহিদ, সাধারণ সম্পাদক শাহরিয়ার হাসান বিপ্লব, ধুনট উপজেলা জামায়াতের আমির অধ্যাপক আমিনুল ইসলাম, সাবেক আমির রেজাউল করিম বাচ্চু, উপজেলা জামায়াতের সেক্রেটারি প্রভাষক আব্দুল করিম, সহ-সেক্রেটারি ফিরোজ আহম্মেদ ও আব্দুল ওহাব।
স্টাফ রিপোর্টার 








