০৫:১১ পূর্বাহ্ন, শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬

ধুনটে ছাত্রীদের যৌন হয়রানির অভিযোগে অবরুদ্ধ সভাপতি উদ্ধার ও গ্রেফতার

বগুড়ার ধুনটে এমপিএসটি উচ্চ বিদ্যালয়ের অফিস কক্ষ থেকে প্রায় পাঁচ ঘণ্টা অবরুদ্ধ থাকার পর বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি লুৎফর রহমান (৩২) কে যৌথবাহিনীর সহযোগিতায় উদ্ধার করেছেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) প্রীতিলতা বর্মন। বৃহস্পতিবার বিকেল সাড়ে ৫টায় তাকে উদ্ধার করে পুলিশের হাতে তুলে দেওয়া হয়।

বিদ্যালয়ের একাধিক ছাত্রীর বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ ওঠায় বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে বিক্ষুব্ধ শিক্ষার্থী ও অভিভাবকরা কৌশলে তাকে বিদ্যালয়ে ডেকে এনে অফিস কক্ষে অবরুদ্ধ করে রাখেন।

স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার মুলতানি পারভীন শাহজাহান তালুকদার (এমপিএসটি) উচ্চ বিদ্যালয়ের সভাপতি, শিক্ষক ও শিক্ষার্থীরা গত ২৯ জানুয়ারি বাসযোগে নাটোরের গ্রীণভ্যালী পার্কে বার্ষিক বনভোজনে যান। ওইদিন রাতে ফেরার পথে বাসের ভেতরে গান বাজানোর তালে সভাপতি লুৎফর রহমান অন্তত ১৫ জন ছাত্রীকে যৌন হয়রানি করেন বলে অভিযোগ ওঠে।

এ ঘটনার প্রতিবাদ ও অভিযুক্ত সভাপতির শাস্তির দাবিতে বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টা থেকে বিদ্যালয় এলাকায় শিক্ষার্থী ও অভিভাবকরা বিক্ষোভ ও মানববন্ধন কর্মসূচি পালন করেন। একপর্যায়ে দুপুর সাড়ে ১২টার দিকে বিদ্যালয়ের শিক্ষক ও স্থানীয় নেতৃবৃন্দ বিচারের আশ্বাস দিয়ে সভাপতিকে বিদ্যালয়ে ডেকে আনেন। তবে তিনি বিদ্যালয়ে পৌঁছামাত্র বিক্ষোভকারীদের ধাওয়ার মুখে প্রাণ বাঁচাতে অফিস কক্ষে আশ্রয় নেন।

এসময় বিক্ষোভকারীরা বিভিন্ন স্লোগান দিতে থাকেন এবং অফিস কক্ষ লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ করেন। খবর পেয়ে উপজেলা নির্বাহী অফিসারের নেতৃত্বে যৌথবাহিনী ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং বিচারের আশ্বাস দিয়ে অবরুদ্ধ সভাপতিকে উদ্ধার করে। এ রিপোর্ট লেখা পর্যন্ত এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছিল।

ধুনট উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) প্রীতিলতা বর্মন বলেন, “অভিযুক্ত সভাপতি লুৎফর রহমানকে উদ্ধার করে থানা হেফাজতে দেওয়া হয়েছে। মামলা দায়েরের পর তাকে জেলা কারাগারে পাঠানো হবে।”

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

ধুনটে ছাত্রীদের যৌন হয়রানির অভিযোগে অবরুদ্ধ সভাপতি উদ্ধার ও গ্রেফতার

১১:৫০:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারী ২০২৬