বগুড়ার ধুনট উপজেলায় চৌকিবাড়ি ইউনিয়নের ৭ ও ৮ নম্বর ওয়ার্ড বিএনপির আয়োজনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী গোলাম মোঃ সিরাজের বিজয় নিশ্চিত করতে মিছিল ও নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সন্ধ্যায় চৌকিবাড়ি ইউনিয়নের মগর আলী বাসস্ট্যান্ড এলাকা থেকে মিছিল বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে সেখানে এক জনসভা অনুষ্ঠিত হয়।
চৌকিবাড়ি ইউনিয়ন বিএনপি নেতা আলহাজ্ব মজনু আলমের সভাপতিত্বে জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপি মনোনীত প্রার্থী গোলাম মোঃ সিরাজ।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা বিএনপির নির্বাহী কমিটির সদস্য আসিফ সিরাজ রব্বানী, জেলা বিএনপির সাবেক সদস্য গোলাম মাহবুব প্যারিস, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আপেল মাহমুদ।
চৌকিবাড়ি ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি বিএনপি নেতা ফিরোজ আহম্মেদ ও চৌকিবাড়ি ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক বদিউজ্জামান মিল্টনের সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি বাবলু শেখ, বিএনপি নেতা মকবুল হোসেন, মোজাফ্ফর হোসেন, শফি, আব্দুস সালাম, আব্দুল করিম, যুবদল নেতা সুমন খন্দকার ও জুয়েল রানা।
বাবুল ইসলাম 








