০৫:১২ পূর্বাহ্ন, শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬

বৈষম্যমুক্ত বাংলাদেশ গড়তে বিএনপির বিকল্প নেই

বগুড়া–৫ (শেরপুর–ধুনট) আসনে ধানের শীষ প্রতীকের মনোনীত প্রার্থী ও সাবেক সংসদ সদস্য আলহাজ্ব গোলাম মোহাম্মদ সিরাজ বলেছেন, বৈষম্যমুক্ত বাংলাদেশ গড়তে বিএনপির কোনো বিকল্প নেই। আমাদের নেতা তারেক রহমান শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ ধারণ করে এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ন্যায় দেশ ও মানুষের কল্যাণে আপোষহীন নীতিতে রাষ্ট্র পরিচালনা করবেন।

তিনি বলেন, বিএনপি রাষ্ট্রীয় ক্ষমতায় এলে দেশের সকল শ্রেণি-পেশার মানুষের ভাগ্যোন্নয়নে নিরলসভাবে কাজ করবে। তাই স্বনির্ভর বাংলাদেশ গড়ে তুলতে আগামী ১২ ফেব্রুয়ারি ধানের শীষ প্রতীককে বিজয়ী করতে হবে।

বৃহস্পতিবার সন্ধ্যা ৬টায় ধুনট পৌর বিএনপির আয়োজনে ধুনট বাজারের বাজাজ শোরুম এলাকায় অনুষ্ঠিত ধানের শীষের গণজমায়েত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বগুড়া জেলা বিএনপির সাবেক উপদেষ্টা ও শেরপুর পৌরসভার সাবেক মেয়র জানে আলম খোকা।

ধুনট পৌর বিএনপির সভাপতি ও সাবেক মেয়র আলিমুদ্দিন হারুন মণ্ডলের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন জেলা বিএনপির নির্বাহী কমিটির সদস্য আসিফ সিরাজ রব্বানী, সাবেক সদস্য গোলাম মাহবুব প্যারিস, পৌর বিএনপির সিনিয়র সহ-সভাপতি ছানোয়ার হোসেন, যুগ্ম সম্পাদক মুনজিল হোসেন, উপজেলা যুবদলের সাবেক আহ্বায়ক রাশেদুজ্জামান উজ্জ্বল, পৌর যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আল আমিন, যুবদল নেতা জাহাঙ্গীর আলম লিটন ও সোহেল আহম্মেদ।

এসময় উপস্থিত ছিলেন জেলা জিয়া পরিষদের সহ-সভাপতি হায়দার আলী হিন্দোল, বিএনপি নেতা মোখফিজুর রহমান বাচ্চু, আব্দুল কাইয়ুম টগর, শাহ আলম, সোলাইমান আলী, আপাল শেখ, আব্দুস সালাম এবং স্বেচ্ছাসেবক দল নেতা রাজু আহম্মেদসহ অন্যান্য নেতৃবৃন্দ।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

বৈষম্যমুক্ত বাংলাদেশ গড়তে বিএনপির বিকল্প নেই

০৭:২৪:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারী ২০২৬