০৮:৪৯ পূর্বাহ্ন, বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬

ধুনটে ব্যাডমিন্টন টুর্নামেন্টে রাজু একাদশ চ্যাম্পিয়ন

বগুড়ার ধুনট পৌর শ্রমিক দলের আয়োজনে ব্যাডমিন্টন টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। টুর্নামেন্টের ফাইনালে রামিন একাদশকে পরাজিত করে রাজু একাদশ চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।

মঙ্গলবার রাত ৯টায় ধুনট সদর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়। খেলা শেষে পুরস্কার বিতরণ উপলক্ষে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ধুনট পৌর বিএনপির সাধারণ সম্পাদক ও বাজার ব্যবসায়ী সমিতির যুগ্ম আহ্বায়ক মাহবুব হোসেন চঞ্চল।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ধুনট উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবুল মুনছুর আহম্মেদ পাশা, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মুনজিল হোসেন এবং পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক কামরুল হাসান।

ধুনট পৌর শ্রমিক দলের সাধারণ সম্পাদক রুহুল আমিনের সঞ্চালনায় আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন সাংবাদিক মাসুদ রানা, বিএনপি নেতা মোশারফ হোসেন,জুড়ান আলী, যুবদল নেতা রফিকুল ইসলাম, জেলা ছাত্রদলের সিনিয়র সহসভাপতি আসাদুল ইসলাম আসাদ, পৌর শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক আব্দুল মজিদ ও ছাত্রদল নেতা শাহাদত হোসেন।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

ধুনটে ব্যাডমিন্টন টুর্নামেন্টে রাজু একাদশ চ্যাম্পিয়ন

০৭:৩৭:০১ অপরাহ্ন, বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫